ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সৌদির রিয়াদ ও দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত (বাংলাদেশের সময় ও তারিখ অনুযায়ী) স্থগিত করা হয়েছে।


স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


জরুরি প্রয়োজনে যাত্রীদের সৌদি আরব যাতায়াত এবং বাংলাদেশে ফেরার জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। এক্ষেত্রে টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ads
ads
ads

Our Facebook Page

↑